আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার শিবপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দিন

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুদ্দিন মাস্টার। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ইউনিয়নটির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাইনুদ্দিন মাস্টার বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শিবপুর ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্য ক্ষমতা ভোগ করা নয়, বরং জনগণের সেবা করা। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে শিবপুর ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। 

এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। মাইনুদ্দিন মাস্টার সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাইনুদ্দিন মাস্টার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

1

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

2

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

3

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

4

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

5

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

6

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকা

7

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

8

২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ পাচ্ছেন যেসব তরুণ উদ্যোক্তা

9

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

10

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

11

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

12

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

13

চাঁদেও নোয়াখালীর লোক আছে, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

14

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

15

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

16

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

17

লালমোহনে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে মোটরসাইকেল শ

18

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

19

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

20