আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী



পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

একই সাথে তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরাইল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। তাই দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতোমধ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই বর্তমান সংকট কাটিয়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত ও বিনিয়োগকারীদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি পঞ্চগড়ের রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, সব দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটি সার্বজনীন পঞ্চগড় গড়ে তুলতে হবে। সরকারের ভুল-ত্রুটি থাকলে অন্য রাজনৈতিক দলের নেতারা গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেবেন এবং সরকার তা আলোচনার মাধ্যমে গ্রহণ করে বাস্তবায়নের চেষ্টা করবে।

পরে তিনি জাতীয় মৎস্য পক্ষ দিবসের আলোচনা সভায়, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস উল্লেখ করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে বলে জানান।

মৎস্য খাতে পঞ্চগড়ের বর্তমান ঘাটতির কথা উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, জেলায় বর্তমানে প্রায় চার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য সপ্তাহের আগে এই ঘাটতি দূর করে পঞ্চগড়কে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে।

পঞ্চগড়ের প্রায় পৌনে ১২ লাখ মানুষের কাছে নিরাপদ আমিষ পৌঁছে দিতে মৎস্য চাষের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষকেও মাছ চাষে এগিয়ে আসতে হবে।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে,এমন, আব্দুল হালিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

এর আগে দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

1

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

2

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

3

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

4

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

5

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

6

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

7

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

8

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

9

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

10

নিষিদ্ধ চায়না দুয়ারীর বিস্তারে মারাত্মক হুমকিতে জলজ জীববৈচিত

11

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

12

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

13

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

14

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

15

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

16

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

17

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

18

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

19

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

20