আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

 

Brother IT Digital

মো. সবুজ/ কামরুল সিকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন ট্রলারে থাকা নিরব নামের এক মেকানিক।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে রিয়াজ মাঝি।

তিনি জানান, গতকাল বিকেলে কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় প্রবল ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নুরনবী মাঝির ট্রলারটি। এরপর তারা ডাক চিৎকারে দিলে পাশা থাকা রিয়াজ মাঝি তার ট্রলার নিয়ে এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন মেকানিক নিরব। তিনিসহ স্থানীয় কয়েকটি জেলে ট্রলার তাকে উদ্ধারের চেষ্টা করছেন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১৫ জেলে সবাই সুস্থ আছেন। আজ তাদের নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্য রওয়ানা করবেন।

জানা গেছে, রোববার সকালে চরফ্যাশনের বেতুয়া স্লুইসগেট ঘাট এলাকা থেকে ১৬ জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান নুরনবী মাঝি। পরে তাদের ট্রলারটি কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় গেলে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

নিখোঁজ জেলে নিরব ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

আসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী তারেক ফরাজী বলেন, নিরব নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই তাঁকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও নিরবকে উদ্ধারে দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার অভিযান পরিচালনার দাবি জানান তিনি।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল নির্ধারণ করে ওই জেলেকে খুঁজতে থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

1

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

2

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

3

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

4

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

5

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

6

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার সাড়ে ৪৮ হা

7

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনত

8

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে জুলাইযোদ্ধা আয়াসসহ আটক ৩

9

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

10

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

11

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

12

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

13

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদা

14

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

15

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

16

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

17

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

18

সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন মাদ্রাস

19

অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বালু বসতঘরে, দুর্ভোগে মনপুরাবাসী

20