আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

 

Brother IT Digital

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদনসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ২য় রিলিজ স্লিপের আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা পূর্বের কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে আগামী ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login → Honours Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা সংরক্ষণ করতে হবে। তবে রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রিলিজ স্লিপের আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

1

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

2

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

3

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

4

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্র

5

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

6

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

7

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

8

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

9

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

10

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

11

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

12

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

13

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

14

অবশেষে ‘ককরোচ’ বিতর্কে মুখ খুললেন ভারতের প্রধান বিচারপতি

15

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

16

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

17

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

18

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

19

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

20