আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

 

Brother IT Digital

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার হওয়ার ৪ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান তারা। সেখানে সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, "আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কোনো ধরনের অসহযোগিতা নয়। কিন্তু বিনা দোষে আমাদের যে চারজন নেতাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।"

একইসঙ্গে অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, "সরকার আমাদের অন্যান্য দাবিদাওয়াগুলো বিবেচনা করে আলোচনার টেবিলে বসবে বলে আমরা আশা করি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা দেশের কারও আছে বলে আমার মনে হয় না।"

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ রিকশাচালকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথাও তুলে ধরেন। শাহিন ব্যাপারি নামে এক রিকশাচালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও ইউটিলিটি সংকটের ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? আগের সরকারের সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে।"

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই রিকশাচালক ও মালিকরা সোমবারের এই বিক্ষোভ, সড়ক অবরোধ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কার কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

1

লালমোহনে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

2

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

3

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

4

আজ মা পরীর জন্মদিন

5

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

6

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

7

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্

8

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

9

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

10

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ ন

11

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

12

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

13

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মা

14

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

15

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

16

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

17

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

18

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

19

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাক

20