আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

 

Brother IT Digital

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যবস্থায় প্রবাসীরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন।

সঞ্চয়ী, চলতি ও মেয়াদি-এই তিন ধরনের হিসাব খোলার পাশাপাশি জমা অর্থ দেশে ব্যয় ও বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বিদেশে পাঠানোর সুযোগও থাকছে।

নতুন নিয়মে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এনআরসিটিএ হিসাব পরিচালনা করা যাবে। প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খুলতে পারবেন।

এ হিসাবে বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ জমা রাখা যাবে। এ ছাড়া নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখার সুযোগ থাকবে।

হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ারও সুযোগ থাকছে। নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। এতে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা ও প্রয়োজন অনুযায়ী ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

এ ছাড়া প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করতে অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা সহজে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

1

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

2

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

3

মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ

4

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

5

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আইনজীবীর এক চোখ নষ্ট

6

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

7

লালমোহনে ৫৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

8

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

9

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ

10

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

11

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

12

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

13

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন

14

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

15

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

16

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

17

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

18

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

19

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে

20