আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ

 

Brother IT Digital

মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষকরা যেন অধিক উৎপাদন করতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন, সেদিকে সবাইকে গুরুত্ব দিতে হবে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়

1

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

2

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: র

3

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

4

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

5

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

6

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

7

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

8

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

9

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

10

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ,

11

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

12

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

13

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

14

জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট

15

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

16

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

17

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

18

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

19

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

20