আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কিত হয় না: দীপ্তি চৌধুরী



চ্যানেল ভোলা:  জুলাই আন্দোলনের চেতনা, অর্জন ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

বুধবার (১ জুলাই) রাতে তিনি পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন, বট বাহিনীর প্রচারণা কিংবা কিছু হতাশ বুদ্ধিজীবীর ব্যাখ্যা দিয়ে জুলাই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

পোস্টে তিনি লিখেন। জুলাই নিয়ে কয়েকটা কথা বলি-

*বট বাহিনীর আক্রমণ বা নিজেদের লাভজনক সেট আপ ভেঙে যাওয়া ফ্রাস্টেটেড বুদ্ধিজীবীদের ব‍্যাখ‍্যা দিয়ে জুলাইকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা সম্ভব নয়।

* মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে জুলাইয়ের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অতি স্থূল রাজনৈতিক চাল।

* জুলাইয়ের নাম ব‍্যবহার করে ফায়দা উঠানো ধান্দাবাজ দিয়ে পুরো জুলাইকে কালো দাগ দেয়া বুদ্ধিজীবীর সচেতন অপরাধ। এরকম ধান্দাবাজ সকল আন্দোলনের পরই আবির্ভূত হয়।

* অন্তর্বর্তীকালীন সরকার ব‍্যর্থ বা “দুর্নীতিবাজ” হলেও জুলাই কলঙ্কিত হয় না। বর্তমানে ভালো না থাকলেও “আগেই ভালো ছিলাম টার্ম জাস্টিফিকেশন পায় না।

* জুলাই আন্দোলন মৌলবাদীদের না। জুলাই গান গেয়ে হয়েছে, জুলাই ছবি এঁকে হয়েছে, জুলাই নামাজ পরে হয়েছে, জুলাই কার্টুন বানিয়ে হয়েছে । বোরকা পরা তরুণী এবং ওড়না ছাড়া বৃষ্টি স্নাত বালিকার প্রতিবাদী স্লোগানে জুলাই এসেছে।

*জুলাই তাজা রক্তে ভেসে ভেসে এসেছে। মায়ের চোখের নোনা অশ্রুর ঢলে আষাঢ় হয়ে নেমেছে । মুছে দেয়া এতো সোজা না।

*জুলাইয়ের শক্তিদের মত বিরোধ দেখে পালিয়ে থাকা শক্তির আনন্দিত হবার কিছু নেই। জীবন বাজি রেখে লড়ে যাওয়া সহযোদ্ধারা এতো সহজে একক শত্রু ভুলে যায় না।

*জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা ওসমান হাদী-দের মতো বীরদের ভয় পায় বলেই পরাজিত শক্তি তাদের হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। শুধু 'শাউয়া-মাউয়া' বলে হাদী-দের মতো বীরদের সীমাবদ্ধ করার প্রচেষ্টা সফল হবে না।

*জুলাই বাংলাদেশের নিপীড়ন বিরোধী চেতনার ধারাবাহিক অধ্যায়। বিদেশ গিয়ে “এই দেশে তোদের ঠাঁই হবে না" বলে হুমকি দেওয়া অন্ধ বিবেকের অমানুষদের স্বপ্ন এই দেশের তরুণ সমাজ আর বাস্তবায়ন হতে দেবে না। যতবার দরকার ততবার জুলাই নেমে আসবে এই দেশের বুকে।                                        


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

1

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

2

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

3

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

4

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

5

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

6

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

7

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

8

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

9

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

10

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

11

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

12

৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক

13

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

14

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

15

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

16

ইলিশ মিলছে না মেঘনা নদীতে, জেলেদের চোখে হতাশা

17

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

18

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

19

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

20