আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় মারামারির মামলায় কলেজ শিক্ষক ও ইউপি সদস্য গ্রেফতার

 

Brother IT Digital

মনপুরায় মারামারির মামলায় কলেজ শিক্ষক ও ইউপি সদস্য গ্রেফতার

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা মামলায় মো. জাকির হোসেন নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যও।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী মাছঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার মো. জাকির হোসেন সাকুচিয়া কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট-সংলগ্ন বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেনকে আসামি করা হয়। মামলাটিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এ বিষয়ে জাকির হোসেনের ভগ্নিপতি রাকিব জানান, মারামারির ঘটনায় তাঁর ভগ্নিপতি জড়িত ছিলেন না। শত্রুতার জেরে তাঁকে মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাকির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

1

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

2

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

3

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

4

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

5

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

6

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

7

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

8

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত

9

ট্রাম্প-তারেক রহমানের ছবি নিয়ে দেয়া সেই পোস্ট মুছলেন আসিফ মা

10

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

11

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

12

তজুমদ্দিনের জেলে মফিজুলকে রাষ্ট্রপতির ১ লাখ টাকা সহায়তা

13

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

14

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

15

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে

16

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

17

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

18

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকা

19

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

20