আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রণয়নের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরতে পারেন।

তিনি আরও বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

1

দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা

2

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

3

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

4

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

5

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

6

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

7

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

8

ইয়ামাহা আর ১৫ আর আসবে না, বন্ধ হচ্ছে উৎপাদন

9

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

10

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

11

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

13

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

14

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কি

15

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

16

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

17

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

18

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

19

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

20