আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

 

Brother IT Digital

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য আরও সময় পাচ্ছেন চালক ও মালিকরা। এ সংক্রান্ত বাধ্যবাধকতা পালনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগে এ কাজ সম্পন্ন করার শেষ সময় ১৫ নভেম্বর নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে স্কুটার এবং স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য সামনের নম্বরপ্লেটের পৃথক মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

স্কুটারের ক্ষেত্রে: সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের ক্ষেত্রে উপকরণ, রং ও নকশা সম্পর্কেও কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে বিআরটিএ। সেগুলো হলো

১. ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

২. সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

৩. নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

৪. স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

1

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

2

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

3

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

4

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

5

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ, শেষ হলো প্রথম

6

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

7

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

8

প্রশাসনের নাকের ডগায় কাচের বর্জ্য, অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচার

9

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

10

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

11

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

12

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

13

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

14

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

15

নিষেধাজ্ঞার আগে রুপালি ইলিশের ঝাঁক, মনপুরার জেলেদের কপালে চি

16

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

17

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

18

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্ত

20