আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশর কোচ, শেষ হলো প্রথম সংসার

 

Brother IT Digital

মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানের ব্যক্তিগত জীবনে চলমান উত্তেজনার অবসান ঘটেছে বিচ্ছেদের মধ্য দিয়ে। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তাঁর দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন হোসাম হাসান।

হোসামের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটল। এই সংসারে তাঁদের তিন সন্তান—আয়া, রুয়া ও ওমর।

সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি বড় হোটেলের ক্যাফেতে মুখোমুখি হন হোসামের দুই স্ত্রী। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাফেতে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন পুলিশকে খবর দেন।

সংঘর্ষে দুই পক্ষই আহত হন এবং তাঁদের শরীরে আঘাত ও কালশিটের দাগ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও হোসাম হাসান শেষ পর্যন্ত তা সামাল দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যে একপর্যায়ে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন।

ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দেশটির ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

দুই পক্ষের বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করায় পরিস্থিতির অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হোসাম হাসান। এর মাধ্যমে তাঁর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল।

হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। তাদের দাম্পত্য জীবনে একবার ২০২২ সালে প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে সাম্প্রতিক বিরোধের পর এবার সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে, ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মিশরের জাতীয় দলের কোচ হিসেবে হোসাম হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন ঘটনা স্বাভাবিকভাবেই দেশটির ক্রীড়া মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে ডিভোর্সের আনুষ্ঠানিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সাম্প্রতিক বিরোধের অধ্যায়ের সমাপ্তি টানতে চেয়েছেন হোসাম হাসান।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

1

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

2

স্ত্রী চাইলে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে, হাইকোর্টের র

3

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

4

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

5

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

6

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

7

জাপানের আগ্রহে গতি পাচ্ছে ভোলা-বরিশাল সেতু প্রকল্প

8

জনগণের দাবিতে বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

9

একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

10

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

11

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

12

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

13

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

14

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

15

ছোটবেলা থেকেই টিস্যু ব্যবহার করে পকেটে রাখি, তারপর ডাস্টবিনে

16

ভারী বৃষ্টির প্রভাবে সিলেট-নেত্রকোনায় বাড়ছে বন্যার শঙ্কা

17

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

18

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

19

‘বাংলা টেসলার’ পেটে জাতীয় গ্রিডের ৫% বিদ্যুৎ!

20