আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার কাঁচাবাজারে জাল টাকাসহ নারী আটক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলা শহরের কাঁচাবাজারে কেনাকাটার সময় জাল টাকাসহ শাহানাজ বেগম (৪২) নামের এক নারীকে আটক করেছেন  ব্যবসায়ীরা। পরে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে শহরের কাঁচাবাজারে জাল টাকা দিয়ে ধরা পরেন ওই নারী। পরে তাকে সন্দেহ হলে ব্যাগ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১ হাজার টাকা ৩টি ও ৫০০ টাকার ৮টি জাল নোট উদ্ধার করা হয়।

আটক শাহানাজ ভোলার ব্যাপারী বাজার সংলগ্ন কন্টাক্টার বাড়ির দরজা এলাকার সাইফুলের স্ত্রী। 

খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক ওই নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে জাল টাকা তৈরি বা সরবরাহের কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আটক শাহানাজের দাবি, তিনি এসব টাকা তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছেন। জাল টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না।

ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে।  তার বিরুদ্ধে মামলা চলমান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

1

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

2

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

3

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

4

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

5

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

6

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

7

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

8

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

9

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

10

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

11

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

12

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

13

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

14

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে

15

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

16

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

17

আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি

18

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

19

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

20