আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টায় চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম।

এর আগে সন্ধ্যা ৭টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রবীণ ও নবীন সদস্যের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হওয়ার পর নতুন কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, মো. লোকমান হোসেন, সোহরাব হোসেন লিটন, মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

1

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন যারা

2

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়:

3

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর

4

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

5

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

6

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাক

7

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

8

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

9

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

10

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

11

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

12

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

13

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর যক্ষ্মার ওষুধ সেবন, গৃহবধূর মৃত

14

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

15

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১৬০ স্বর্ণের বার উদ্ধার, তদন্

16

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

17

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

18

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

19

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শ

20