আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। পাশাপাশি উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগেও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, যুবদল নেতা বাবুল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। দিবসটির চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

1

ভোলার শিবপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দিন

2

ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ

3

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

4

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

5

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

6

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

7

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

8

লালমোহনে হা-মীম স্কুল ও অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

9

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

10

বর্তমানে কত বেতন পান দেশের পোশাক শ্রমিকরা?

11

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

12

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

13

অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

14

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

15

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

16

পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, প্রশ্ন ফাঁস নিয়ে সরব হা

17

খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী

18

মনপুরায় ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ

19

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

20