আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

 

Brother IT Digital

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান।

এ সময় মিজান তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন তিনি। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়েই দোকানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পায়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্

1

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

2

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

3

কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন

4

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

5

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

6

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

7

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

8

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

9

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

10

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপ

11

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

12

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

13

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

14

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

15

পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টু

16

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

17

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

18

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

19

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

20