আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বাবার মামলায় ছেলে কারাগারে

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: ভোলা শহরের পাঁচ তহবিল এলাকায় বৃদ্ধ বাবাকে মারধর, গলা চেপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় ছেলে রাজিব সাহাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ তহবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজিব ওই এলাকার বাসিন্দা। মামলায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সাহাকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রাজিবের বাবা অমল চন্দ্র সাহা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত দুইটার দিকে রাজিব তাঁর বাবার ঘরে গিয়ে দুই লাখ টাকা দাবি করেন এবং চেকবইয়ে স্বাক্ষর দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রাজিবের স্ত্রী প্রিয়াঙ্কাও অমল চন্দ্রকে কিল-ঘুষি মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে রাজিব বাবার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। শ্বাস বন্ধ হয়ে এলে তিনি গলা ছেড়ে দেন। পরে অমল চন্দ্রকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, চার ভরি ওজনের দুটি স্বর্ণের চুড়ি এবং দুই ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস নিয়ে যাওয়া হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিলিং ফ্যান, গ্যাসের চুলা, সিলিন্ডার, টেবিল ও চেয়ারসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অমল চন্দ্র সাহার অভিযোগ, স্ত্রী মারা যাওয়ার পর এবং ছোট ছেলে ইতালি চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে রাজিব ও তাঁর স্ত্রী তাঁকে টাকা ও জমির দলিল দেওয়ার জন্য চাপ দিতেন।

এ ঘটনায় অমল চন্দ্র সাহা ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় রাজিব সাহাকে প্রধান আসামি করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

1

ভোলায় ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

2

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

3

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

4

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

5

চরফ্যাশনে জমি বিরোধে ৬০ সুপারি গাছ কাটার অভিযোগ

6

অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

7

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

8

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

9

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

10

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

11

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্

12

মৌখিক তালাক দিলেই দায়মুক্তি নয়, সন্তানের অধিকার ‘স্বাধীন’: হ

13

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

14

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

15

সম্পর্কোন্নয়নে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে দিল্লির: জাহেদ উর

16

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

17

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

18

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

19

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

20