আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার নদীতে ডুবে নিখোঁজ ভোলার চিকিৎসক, ৩ দিন পর মিলল মরদেহ

 

Brother IT Digital

মো. মামুন, দুলারহাট: ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বাসিন্দা চিকিৎসক ডা. মো. শাহাবুদ্দিনের মরদেহ নিখোঁজের তিন দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মরিষা এলাকায় একটি বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এমপি টিলা এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরে তাদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এক নিকটাত্মীয়ের সঙ্গে কুমিল্লার মরিষা এলাকায় বালুবাহী জাহাজে ঘুরতে গিয়েছিলেন ডা. শাহাবুদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে জাহাজ থেকে নদীতে পড়ে যান তিনি।

ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে টানা তিন দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

ডা. শাহাবুদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উ

1

টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় রুমির আগাম জামিন আবেদন

2

সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাতের বাসায় হামলার প্রতিবাদে ভ

3

টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত

4

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, আটক ২

5

ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

7

অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

8

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

9

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

10

ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

11

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

12

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

13

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকি

14

ভোলায় রাতভর এসআরবি'র তল্লাশি

15

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

16

চরফ্যাশনে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

17

চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় কামরুজ্জা

18

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

19

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

20