আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনতাই

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম রোশনা বেগম (৪০)। তিনি চর গঙ্গাপুর গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই যুবক ওই গ্রামে প্রবেশ করেন। পরে বাড়ির সামনে রোশনা বেগমকে দেখতে পেয়ে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন ওই দুই যুবক। একপর্যায়ে তারা রোশনা বেগমের পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং শেষে ফ্যামিলি কার্ডের জন্য লাইভ ভেরিফিকেশনের ছবি তুলতে হবে বলে জানায় তারা।

পরে একটি মোবাইল ফোনের ক্যামেরায় রোশনা বেগমের ছবি তোলার কৌশলে তার কান থেকে কানের দুল টেনে ছিনিয়ে নেয় ওই দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার ঘটনা সম্প্রতি বেড়েছে। এতে গ্রামের সহজ-সরল মানুষ প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সরকারি কোনো কার্ড বা সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত কেউ বাড়িতে এলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। যাচাই-বাছাই ছাড়া কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা মূল্যবান জিনিসপত্র না দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

1

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

2

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

3

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

4

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

5

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

6

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

7

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

8

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

9

রুপির বিপরীতে টাকার বড় উত্থান: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্

10

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

11

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

12

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

13

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

14

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

15

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

16

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

17

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

18

ঢাকা থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে লঞ্চের ডেক ভাড়া নির্ধারণ

19

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্

20