আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। 

মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে বাড়িটি তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।

এছাড়াও অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু, পাবেন যারা

1

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

2

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

3

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

4

ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

6

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

7

১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, বড় বরাদ্দ নগর অবকাঠা

8

জ্বালানি খাতের নিয়ন্ত্রণ মাফিয়াদের হাতে দেওয়ার পাঁয়তারা: নাহ

9

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

10

আজ মা পরীর জন্মদিন

11

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

12

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

13

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

14

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

15

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের

16

মেঘনায় নিখোঁজ হওয়া সেই ২ যুবকের পরিবারের পাশে তথ্যমন্ত্রী

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

18

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

19

বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

20