আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

 

Brother IT Digital

    গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তার হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের বক্তার হোসেনের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তিনি আত্মগোপনে যান।

    পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন নিজ কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

    পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

    কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


     

    মন্তব্য করুন

    • সর্বশেষ
    • জনপ্রিয়

    লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

    1

    ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে টিসিবি

    2

    মেঘনায় তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর খোঁজে চলছে উদ্ধার অভিযান

    3

    আসামির স্ত্রীর সঙ্গে এসআইয়ের অডিও-ভিডিও ফাঁস

    4

    বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

    5

    সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

    6

    জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

    7

    ব্রেন টিউমারের ৫ লক্ষণ

    8

    সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

    9

    জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

    10

    লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

    11

    ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্ত

    12

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    13

    সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

    14

    ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

    15

    জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

    16

    নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

    17

    পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

    18

    ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

    19

    প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধানমন্ত্রী

    20