আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ ৪ জন, রাতে শপথ



তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (২১ আগস্ট) রাষ্ট্রপতি নতুন তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন।

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়।

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আন্দালিব রহমান পার্থের বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ টিবিএসকে জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

তিনি আরও জানান, দলের চেয়ারম্যান পার্থ তাকে জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানাতে পারেননি আব্দুল মতিন।

এ প্রসঙ্গে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বিষয়ে আমরাও বিস্তারিত জানার চেষ্টা করছি। আজকে বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে জানতে পারব। আসলে, বিষয়গুলো শেষ মুহূর্তের আগ পর্যন্ত বলা যায় না।'

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (সড়ক) মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী টিবিএসকে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী পাঁচটি গাড়ি সরবরাহ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

1

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

2

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

3

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

4

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

5

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

6

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

7

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

8

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

9

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

10

১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু

11

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

12

গেঞ্জি পরে বাঁশখালীর ‘নাগরিকত্ব’ চাইলেন জামায়াত আমির

13

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

14

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

15

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

16

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

17

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

18

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

19

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

20