আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

 

Brother IT Digital

কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রোজী আকতার। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কৃতিসন্তান।

রোজী আকতারের শৈশব, বেড়ে ওঠা এবং শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে ভোলায়। তিনি ভোলা সদর গার্লস স্কুল থেকে এসএসসি এবং ভোলা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সহকারী কমিশনার (এসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার জন্য প্রশাসনে তিনি একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়েছে।

রোজী আকতার ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিনের সহধর্মিণী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

1

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

2

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

3

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

4

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

5

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

6

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

7

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

8

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালাল ছাত্রলীগ

9

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

10

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

11

ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে শিক্ষিকার কারাদণ্ড

12

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উ

13

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

14

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

15

দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

16

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

17

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদে

18

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

19

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

20