আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস

 

Brother IT Digital

ভোলার বোরহানউদ্দিনের কৃতী সন্তান পিজুস চন্দ্র দে ও তাঁর সহধর্মিণী শুভ্রা দাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব (ডেপুটি সেক্রেটারি) পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির খবরে বোরহানউদ্দিনজুড়ে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, তাঁদের এ অর্জন শুধু একটি পদোন্নতি নয়; বরং দীর্ঘদিনের মেধা, কঠোর পরিশ্রম, সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার স্বীকৃতি। কর্মজীবনে তাঁদের ধারাবাহিক সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীও আনন্দিত ও গর্বিত।
পিজুস চন্দ্র দে ছোটবেলা থেকেই লেখাপড়া ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ছিলেন মনোযোগী ও উৎসাহী। ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করা এই কর্মকর্তা নিয়মিত ও নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ছাত্রজীবনে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশের পর তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক বিভাগেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে তাঁর সহধর্মিণী শুভ্রা দাস প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের সহযোগী হিসেবে সমাজের বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন। বিশেষ করে নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রেও তিনি কাজ করেন।
পরবর্তীতে প্রশাসন ক্যাডারে যোগদানের পর পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁরা প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পান।
তাঁদের কর্মজীবনের এ দীর্ঘ পথচলায় দক্ষতা, অভিজ্ঞতা ও জনসেবার মানসিকতা আরও সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। একই সঙ্গে স্বামী-স্ত্রী দুজনের উপসচিব পদে পদোন্নতিকে বোরহানউদ্দিনের জন্য একটি অনন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন তাঁরা।
বোরহানউদ্দিনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাসকে অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দেশ ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।

এলাকাবাসী মঙ্গলময়ের কাছে এই কৃতী দম্পতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য এবং কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

1

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

2

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

3

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

4

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

5

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

6

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

7

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

8

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

9

১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু

10

মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর

11

ভোলার ইলিশায় জমি নিয়ে দুই ভাইয়ের দ্ব'ন্ধ, ধান রোপণ করে মার খ

12

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

13

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

14

দুই ঘণ্টা পর এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

15

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

17

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

18

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

19

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মো

20