আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত

 

Brother IT Digital


মো:মেহেদী হাসান,মনপুরাঃ ভোলার মনপুরায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোবাইল ফোনে সংবাদ পেয়ে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি এলাকায় ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের সদস্যরা একটি চিত্রা হরিণ উদ্ধার করেন।

বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, ভোলার সার্বিক দিকনির্দেশনায় মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিটের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেলে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে চর পাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া হরিণটির কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পর্যবেক্ষণ শেষে প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এটি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে।

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা তাদের ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করতে। জনসচেতনতা ও সবার সহযোগিতাই বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

1

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

2

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদে

3

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

4

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

5

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

6

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

7

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

8

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

9

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

10

এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

11

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

12

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

13

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

14

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

15

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

16

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

17

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা-বিঘ্ন চায় না সরকার: তথ্যমন্ত্রী

18

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

19

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

20