আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন:ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ১৯ নম্বর ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক মো. জসিম পাটওয়ারী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নিজের প্রার্থিতার কথা জানান এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে জসিম পাটওয়ারী বলেন, তাঁর চাচা সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দেখানো সততা ও সেবার পথ অনুসরণ করে ঢালচর ইউনিয়নবাসীর পাশে থাকতে চান তিনি।

তিনি বলেন, “আমি একটি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করতে চাই। পাশাপাশি ঢালচরের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

গণসংযোগের অংশ হিসেবে তিনি আনন্দ বাজার, মাঝের চর বাজার, তারুয়া আদর্শ গ্রাম ও পূর্ব ঢালচরসহ বিভিন্ন এলাকায় যান। এ সময় স্থানীয় প্রবীণ ব্যক্তি, তরুণ সমাজ ও তাঁর সমর্থকরা সঙ্গে ছিলেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় জসিম পাটওয়ারী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত শোনেন এবং নির্বাচিত হলে জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

1

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

2

দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিট

3

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

4

কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন হাসিনা

5

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

6

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

7

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

8

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

9

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

10

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

11

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

12

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

13

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

14

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

15

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

16

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

17

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

18

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

19

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

20