আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির আভাস

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিনও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

এদিকে ভোলার মনপুরা উপজেলার নিম্নাঞ্চলে বন্যার দুর্ভোগ এখনো কাটেনি। পানিবন্দি অবস্থায় আট দিন পার হলেও দুর্গত মানুষের কাছে এখনো সরকারি ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা মনপুরা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, সরকারিভাবে এখনো কোনো ত্রাণ বরাদ্দ না পাওয়ায় বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব হোসেন হাওলাদার জানান, সোমবার সকাল থেকে সংগঠনের নেতাকর্মীরা দুর্গত এলাকার বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। তারা দ্রুত সরকারি ত্রাণ বরাদ্দ এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে বন্যাকবলিত এলাকার দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন

1

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

2

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

3

শিম ২০০ টাকা কেজি

4

বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল

5

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

6

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

7

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

8

আজ মা পরীর জন্মদিন

9

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শ

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

11

বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

12

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

13

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক

14

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

15

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

16

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

17

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

18

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

19

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

20