আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, প্রায় তিন দশক পর মরদেহ উত্তোলন করে নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এছাড়া শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে দাফন হওয়ায় মরদেহ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহর মরদেহ বর্তমানে শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে দাফন অবস্থায় রয়েছে। বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এ কারণে মরদেহ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করা হয়।

এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে সালমান শাহর মৃত্যু হয় এবং তার মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক বিদ্যমান রয়েছে।

তবে সর্বশেষ আদালতের আদেশে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেল এবং পূর্বের অনুমতি বাতিল করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

1

মানুষের সেবা করার সুযোগ আল্লাহর নেয়ামত: প্রধানমন্ত্রী

2

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

3

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

4

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

5

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

6

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

7

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

8

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

9

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

10

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

11

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

12

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

13

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

14

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

15

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

16

ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর

17

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: রিজভ

18

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন

19

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

20