আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁশের ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

 

Brother IT Digital

বাঁশ, পাটের রশি ও ফেলে দেওয়া সাইকেল-রিকশার টিউব দিয়ে দেশীয় প্রযুক্তিতে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে সাফল্য পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃষক দারুল ইসলাম। গত আউশ মৌসুমে নিজের ১০ কাঠা জমিতে এই ফাঁদ ব্যবহার করে তিন শতাধিক ইঁদুর নিধন করেছেন তিনি। এবার আমন মৌসুমে তাঁর তৈরি ফাঁদ ছড়িয়ে পড়ছে আশপাশের কৃষকদের মধ্যেও।

রাঙামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের কৃষক দারুল ইসলাম তৈরি করছেন এই ফাঁদ। প্রতিটি ফাঁদ বিক্রি করছেন ১০০ টাকা করে। গ্রামের অনেক কৃষক চার-পাঁচটি করে ফাঁদ কিনে ধানসহ বিভিন্ন ফসলের জমিতে ব্যবহার করছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, ফাঁদটি তৈরি করতে প্রয়োজন চার ইঞ্চি পুরু ও এক ফুট লম্বা একটি বাঁশ, তিন ইঞ্চি পুরু ও দেড় ফুট লম্বা আরেকটি বাঁশ, পাটের রশি এবং ফেলে দেওয়া সাইকেল বা রিকশার টিউব। তাঁর দাবি, ধান ছাড়াও বিভিন্ন ফসলের জমিতে এমনকি পানি থাকা জমিতেও এই ফাঁদ ব্যবহার করে ইঁদুর ধরা যায়।

eb54ad88-2ee8-42dc-a3f0-5611fe4403ed

দারুল ইসলাম বলেন, ‘যে কেউ খুব সহজেই এই ইঁদুর নিধনের যন্ত্র তৈরি করতে পারেন।’

একই গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, বাজার থেকে কেনা বিষটোপে অনেক সময় ইঁদুর মারা যায় না। বরং এক জমি থেকে অন্য জমিতে চলে যায়। তার ভাষ্য, বাঁশের তৈরি এই ফাঁদ ব্যবহার করে গ্রামের অনেক কৃষক ইঁদুর দমনে সফল হয়েছেন।

কৃষক জাহাঙ্গীর আলমও বলেন, বাঁশের তৈরি ফাঁদটি বেশ কার্যকর। বিষটোপ ব্যবহার করে ইঁদুর দমন করা কঠিন হলেও এই ফাঁদে সহজেই ইঁদুর ধরা যায়।

1000503111

রাঙামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম বলেন, ফসলের জমিতে ইঁদুরের উৎপাত বাড়লে কৃষকেরা সাধারণত বিষটোপ ব্যবহার করেন। এতে এক জমির ইঁদুর অন্য জমিতে চলে যেতে পারে। দারুল ইসলামের তৈরি দেশীয় প্রযুক্তির ফাঁদটি ইঁদুর দমনে কার্যকর বলে তিনি উল্লেখ করেন।

1000503116

শাহ আলম বলেন, আউশ মৌসুমে দারুল ইসলাম এই ফাঁদ দিয়ে প্রায় ৩০০ ইঁদুর নিধন করেছেন। অন্য কৃষকেরাও ফাঁদটি ব্যবহার করে সফল হয়েছেন। তবে ইঁদুর দমনে একজন কৃষকের একক প্রচেষ্টার পাশাপাশি আশপাশের কৃষকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

1

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

2

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: র

3

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

4

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

5

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

6

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

7

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

8

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

9

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

10

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

11

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

12

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

13

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

14

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

15

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

16

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে যুবদলের প্

17

আন্দোলনে অটোরিকশা চালকদের প্রকাশ্যে মাদক সেবন

18

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

19

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

20