আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা



অনুমোদিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণে হয়ে যাবে- কথাটি কিন্তু এ রকম নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের অনেকের বেতন যেহেতু দীর্ঘদিন স্কেল হয়নি, কিন্তু ইনক্রিমেন্ট হতে হতে অনেক ক্ষেত্রে বেতন ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককেই হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকা বাড়বে।

উপদেষ্টা আরও বলেন, বেতন ১০০ শতাংশে উন্নীত হলে তা সরাসরি দ্বিগুণ হয়ে যাবে—বিষয়টি এমন নয়। কারণ, অনেক জ্যেষ্ঠ কর্মচারীর বর্তমান বেতন নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে ইতিমধ্যে প্রস্তাবিত নতুন বেতন স্কেলের কাছাকাছি চলে এসেছে। ফলে সবার বেতন একই হারে বাড়বে না।

জাহেদ উর রহমানের মতে, বেতন কাঠামোর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বৈষম্য কমিয়ে কর্মচারীদের মধ্যে তুলনামূলক ভারসাম্য তৈরি করা।

নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ জানানো হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, প্রথম ১০টি গ্রেডে ধাপে ধাপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে। আর পরের ১০টি গ্রেডে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে গ্রেড-১ এবং গ্রেড-২০-এর মধ্যে যে বেতন বৈষম্য বা অনুপাত ছিল, সেটি কমে আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে এমনভাবে দেখার সুযোগ নেই যে মূল্যস্ফীতি সব সময়ই একই মাত্রায় থাকবে। তার মতে, বাংলাদেশের মতো দেশে ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতি স্বাভাবিক ও সহনীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। যদিও বর্তমানে তা কিছুটা কমেছে বলে সরকারি তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়ানো হলে বাজারে চাহিদা বাড়ার কারণে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

1

বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

2

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

3

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

4

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

5

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

6

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

7

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

8

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

9

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

10

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

11

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

12

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

13

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

14

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

15

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

16

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

17

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

18

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

19

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

20