আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

 

Brother IT Digital

নরসিংদী শহরে অনুমতি ছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ জয় (২০), শহর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং শহর ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে শহরে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান।

পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুরো জেলায় আলোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, তামজিদ আহমেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাতিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। আর বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে এবং শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পরে এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, মিছিলে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

1

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

2

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

3

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

4

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

5

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

6

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

7

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

8

কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন

9

মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক: বিআরটিএর

10

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদ

11

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

12

ভোলায় ইউএইচএফপিওদের সঙ্গে ড্যাবের মতবিনিময় সভা

13

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

14

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

15

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

16

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

17

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

18

জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

19

বাড়িতে বাবার মরদেহ, অশ্রু মুছে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

20