আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারী ও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। বুধবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

লাহোরের উপকণ্ঠ কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন যে বিকেল চারটা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ভুক্তভোগী শিশুদের অধিকাংশের বয়সই সাত থেকে এগারো বছরের মধ্যে, যার মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।

ভবন ধসের এই ঘটনায় ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জহির নামের ৪৫ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান যে দুর্ঘটনার সময় ঘরের চালের ওপর মেরামতের কাজ চলছিল এবং সেখানে অতিরিক্ত ওজনের টাইলস রাখার কারণেই জরাজীর্ণ ছাদটি হঠাৎ কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে।


এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক সরকারি বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ একে একটি ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন যে নিষ্পাপ শিশুদের এই চলে যাওয়া এক অপরিসীম বেদনাদায়ক ঘটনা। তিনি ঘটনার জন্য দায়ীদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি করারও হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: বিবিসি


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

1

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

2

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

3

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

4

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

5

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

6

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

7

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

8

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

9

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

10

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

11

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

12

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

13

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

14

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

15

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

16

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

17

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

18

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

19

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

20