ভোলা প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এর ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ছয় শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ছয় শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো—সৈয়দা তাহিফা নূর, নুসকাত আরা নাফিজা, জান্নাতুল মাওয়া তাহিয়া, আনন্যা আফনিন জেনিট, তামিম ইসলাম ও মো. আরাফাতুল্লাহ মাফি।
ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী জিপিএ-৫-এর পাশাপাশি ৪-এর ওপরে জিপিএ অর্জন করেছে। মানবিক বিভাগের শিক্ষার্থীরাও সন্তোষজনক ফলাফল করেছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলেই এ সাফল্য এসেছে। শতভাগ পাসের পাশাপাশি ছয় শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয় বলেও উল্লেখ করা হয়।
ফল প্রকাশের পর উত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষাজীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন