আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে সরকারি দলের দেওয়া যুক্তির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে, তবে ২০২৬ সালেও কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই; কারণ পুরনো সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুর রহমান বলেন, ‘জনগণের অভিপ্রায়ই হলো সর্বোচ্চ আইন।’ ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের ইচ্ছাতেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সেই আদেশের আলোকেই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। বিষয়টিকে উদাহরণ দিয়ে তিনি বলেন, একই প্রক্রিয়ায় হওয়া সংসদ নির্বাচন মানা হবে অথচ গণভোট অস্বীকার করা হবে—এমন দ্বৈতনীতি গ্রহণযোগ্য নয়।

পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার গঠনের জন্য পাওয়া ৫১ শতাংশ মানুষের ভোট যদি বৈধ হয়, তবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষের বৃহত্তর রায়কে কেন অস্বীকার করা হবে? দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা ফেরাতে অনেক আপত্তি সত্ত্বেও বিরোধী দল ৫১ শতাংশ ভোটের সরকার মেনে নিয়েছে। তাই বৃহত্তর জনগোষ্ঠীর রায় কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়নে সরকারি দলের ওয়াদা ভঙ্গের অভিযোগ তুলে জামায়াত আমির জানান, নির্বাচনের পর সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নেওয়ার কথা ছিল। বিরোধী দলের ৭৭ জন সংসদ সদস্য দুটি শপথই নিয়েছেন, অথচ সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

জনগণের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শফিকুর রহমান। তিনি ১৯৯৪ সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের উদাহরণ টেনে বলেন, সে সময়কার সরকার দাবি না মানায় তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেই তাদের বিদায় নিতে হয়েছিল। বর্তমান সরকারকেও কালক্ষেপণ না করে দ্রুত নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অস্বস্তি দূর করার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, ‘১৮ কোটি মানুষের অধিকার উপেক্ষিত হবে আর বিরোধী দল বসে বসে সংসদে সমর্থন দেবে, আমরা সেই বিরোধী দল নই। জনস্বার্থ বিঘ্নিত হলে অবশ্যই আমরা রুখে দাঁড়াব, আর আজকের ওয়াকআউট তারই অংশ।’

এ সময় সেখানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, বিরোধী দল শুরু থেকেই গণভোটের রায় মেনে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সংস্কারের বদলে সংবিধান সংশোধনের জন্য একটি নতুন কমিটি ঘোষণা করেছে। ওই কমিটির প্রতি বিরোধী দলের কোনো নৈতিক সমর্থন না থাকায় তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

1

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

2

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

3

তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’: যানজটমুক্ত ঢাকা গড়তে নাগ

4

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

5

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

6

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

7

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

8

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

9

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

10

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

11

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

12

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

13

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

14

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

15

রিসোর্টে আগুন, প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু

16

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

17

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

18

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও

19

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

20