আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও এক সন্তান গুরুতর আহত

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্পের বাসিন্দা আতাসমুল হকের স্ত্রী শহীদ নুর (৩৩) ও তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে মো. শামীম হক। গুরুতর আহত আট বছর বয়সী ছেলে মো. আবছারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে ক্যাম্প-৬ থেকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আতাসমুল হক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

1

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

2

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

3

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ চরফ্যাসশনের তরুণ গ্রেপ্তার

4

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

5

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

6

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

7

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

8

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুর

9

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

10

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

11

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে দু

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

13

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

14

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

15

নতুন পে স্কেলে প্রাথমিকের শিক্ষকরা কত বেতন পাবেন

16

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

17

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

18

কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে প্রকাশ্যে জুতার মালা প

19

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

20