আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

 

Brother IT Digital

চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে নাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া আক্তার কচুয়া উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে পাশের চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নাদিয়া তার মা নুরুন্নাহার বেগম ও ছোট বোনের সঙ্গে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকত।

নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়া পদে চাকরি করেন।

শুক্রবার সকালে ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান নাদিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি নাদিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন

নুরুন্নাহার বেগম আরও জানান, সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে তিনি মেয়েকে কোনো বকাঝকা বা কিছু বলেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়ার বাবা মো. বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর নাদিয়ার মা ও দুই মেয়ের ভরণপোষণ কিংবা নিয়মিত খোঁজখবর রাখতেন না।

এরপর থেকে নুরুন্নাহার বেগম একটি বেসরকারি হাসপাতালে আয়া পদে চাকরি করে দুই মেয়েকে নিয়ে নানার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যার আগে নাদিয়া সর্বশেষ তার বাবা বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিল বলেও জানান স্থানীয়রা।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

1

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

2

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

3

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

4

রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়, কেন বললেন ফ

5

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

6

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

7

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

8

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

9

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

10

ভোলায় নির্বাচনী মাঠে সাইমুন রাসেল, চাচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডবাস

11

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

12

লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

13

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

14

স্ত্রীর লাশ রেখে নামাজ পরতে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু

15

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

16

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

17

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

18

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

19

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

20