আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

Brother IT Digital

ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মো. সম্রাট হোসেন মাতাব্বর (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের নববী মসজিদের পশ্চিম পাশে একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ দল।

অভিযানকালে ওই বাড়ির একতলা বসতঘরে তল্লাশি চালিয়ে সম্রাট হোসেনের পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ২ দশমিক ৬ গ্রাম। এছাড়া তার শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সম্রাট হোসেন মাতাব্বর ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালী এলাকার মৃত লোকমান মাতাব্বরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ভোলাকে মাদকমুক্ত করতে এ ধরনের যৌথ অভিযান ও মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা

1

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

2

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

3

ভোলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত তানজিলুর রহ

4

সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

5

ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না: শামা ওবায়েদ

6

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

7

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

8

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫

9

বেসরকারি শিক্ষকদের বদলির কার্যক্রম চালু, আবেদন অনলাইনে

10

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেল ৪৭

11

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

12

৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেবে সরকার

13

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

14

চরফ্যাশনের আলোচিত সেই ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল

15

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

16

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

17

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

18

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

19

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

20