আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এটি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলেও জানান তিনি।

তিনি বলেন, গৌরনদীতে আজ ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন। বাকি পরিবারগুলোকেও ধাপে ধাপে এর আওতায় আনা হবে।

তারেক রহমান বলেন, সরকার গঠনের পর যে বাজেট পাওয়া গেছে, সেটি আগের সরকারের তৈরি করা বাজেট ছিল। সেখানে ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন বাজেটে এ কর্মসূচির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, আগামী এক বছরের বাজেটের ভিত্তিতে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সে হিসাবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এ সুবিধার আওতায় আসবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। নারীদের এগিয়ে নিতে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

সকাল ১০টা ৫৪ মিনিটে বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী বাটাজোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

1

মনপুরায় প্রকৃত জেলেদের হাতে সরকারি চাল পৌঁছানোর দাবি

2

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে

3

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

4

মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ

5

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

6

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

7

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

8

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

9

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

10

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

11

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

12

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

13

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

14

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ

15

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

16

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

17

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

18

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্

19

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

20