আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন

 

Brother IT Digital

মোকতাদির বিল্লাহ: এম. হাবিবুর রহমান। হাবিব ভাই। উনি কেবল ভোলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন না, উনি ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন। উকি ওনার নিজের পকেটের টাকা দিয়ে প্রেসক্লাব গঠন করেছেন। প্রথম অবকাঠামো দাঁড় করিয়েছিলেন। আমি আগের প্রেসক্লাব ভবনের কথা বলছি। তৎকালীন মহকুমা প্রশাসক মাহাবুবুর রশিদ এর কাছ থেকে ভবন করার জন্য জমি নিয়ে ( বর্তমান ভবন যেখানে) প্রথম একতলা বিশিষ্ট পাকা ভবন তৈরির কাজ শুরু করেন। যৎসামান্য সিমেন্ট ছাড়া পুরো নিজের টাকায় একতলা ভবন করেন হাবিবুর রহমান। পরে এর উপর দ্বি-তলভবন হয়। আমরা তাকে কখনই ভুলতে পারি না। প্রেসক্লাবকে সমৃদ্ধ করতে উনি কলেজের শিক্ষকদের সাংবাকিতায় আসতে উদ্বুদ্ধ করতেন। ভোলা কলেজের শিক্ষক প্রফেসর মিজানুর রহমান ইংরেজি দৈনিক পত্রিকা বাংলাদেশ টাইমস, অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরী ডেইলি অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেন। তাদের প্রেসক্লাবের সদস্য করেন হাবিবুর রহমান। সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমানও প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ভোলা শহরের এমন শ্রদ্ধেয় ও গণ্যমান্য ব্যক্তিরা প্রেসক্লাবের সদস্য থাকায় প্রেসক্লাবের গ্রহণযোগ্যতা বেড়ে যায়।

হাবিব ভাই’র কর্মজীবনে প্রেসক্লাবের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি দায়িত্বে না থাকলেও কখনও এর ক্ষতি চাইতেন না। প্রেসক্লাবকে প্রশাসনসহ সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার পেছনে তার অবদান সবচেয়ে বেশি ছিল। তিনি নিজে পড়াশুনা করতেন। জেলা প্রশাসনের মিটিং এর পাশাপাশি নিজের গণমাধ্যমে স্থানীয় সমস্যা তুলে ধরে তার সমাধানের চেষ্টা করতেন। এ জন্য প্রেসক্লাব সাধারণ মানুষের কাছেও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়।

আমরা তার এই ধরনের অবদানের জন্য তাকে সব সময় স্মরণ করব। ভোলার সুশীল শ্রেণির মানুষ স্মরণ করবে। একই সঙ্গে সাধারণ মানুষ তাকে স্মরণে রাখবে বলে আমি বিশ্বাস করি। উনি এমন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতেন যে প্রতিষ্ঠান ছিল সকলের জন্য নিবেদিত। তিনি প্রেসক্লাবের প্রথম গঠণতন্ত্র ও পরবর্তিতে ২০২২ সালে সংশোধন এনে আধুনিক মানের ও সাংবাদিকদের স্বার্থ রক্ষার গঠনতন্ত্র প্রণয়নের নেতৃত্ব দেন। তার এমন কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

লেখক: ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

1

বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

2

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

3

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

4

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অ

5

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

6

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীর

7

হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় পূজামণ্ডপ পরিদর্শনে কাজল হাওলাদা

8

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

9

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

10

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

11

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

12

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

13

ইশরাক হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি, মন্ত্রী পর্যায়ের নেতার জন্

14

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

15

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

16

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

17

তজুমদ্দিনে প্রথম ধাপে ৪ ইউনিয়নে ভোট হবে

18

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

19

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

20