আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

 

Brother IT Digital

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম, পিএফএম জানান, পদ্মা সেতু উদ্বোধনের ২৫ জুন ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণের মধ্যে সচেতন হতে হবে।

দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আইনজীবীর এক চোখ নষ্ট

1

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

2

বরিশাল বিভাগের গুণী শিক্ষক হলেন ভোলার সাহিদা

3

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

4

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

5

রুপির বিপরীতে টাকার বড় উত্থান: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্

6

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদা

7

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

8

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক

9

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

10

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

11

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

12

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

13

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

14

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

15

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

16

১০০ গুণী শিক্ষককে দেয়া হবে সম্মাননা: মাহদী আমিন

17

সারোয়ার তুষারকে এক হাত নিলেন রাশেদ খাঁন

18

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

19

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

20