আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল জামিন



নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরায় ভূমিহীন ও অসহায় মানুষের জমিতে চাষাবাদে বাধা দিয়ে ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩১ আগস্ট মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন অভিযুক্ত তিন সাংবাদিক।

মামলার আসামিরা হলেন—আরটিভির মনপুরা উপজেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ সৈকত, দৈনিক সকালের সময় ও চ্যানেল ভোলার মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং দৈনিক দেশের কণ্ঠের মনপুরা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।

মামলার বাদী যুবদল নেতা মো. আলাউদ্দিন। মামলার তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট মনপুরা থানায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ আগস্ট উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কলাতলী ইউনিয়নে ভূমিহীন ও অসহায় মানুষের জমিতে চাষাবাদে বাধা সৃষ্টি করে মহিষ পালকদের কাছে ঘাস বিক্রি করে অর্থ আদায়ের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিকরা। পরে অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

সাংবাদিকদের অভিযোগ, সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, মামলাটি হয়রানিমূলক এবং সংবাদ প্রকাশের কারণে পেশাগতভাবে তাদের চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ওই ঘটনার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ক্যামেরা ও মোবাইল ফোনে হামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মামলা দায়েরের পর তিন সাংবাদিক আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন। ৩১ আগস্ট শুনানি শেষে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনের পর সাংবাদিকরা বলেন, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

তারা বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে যাবেন তারা।

তবে মামলার বাদী মো. আলাউদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

স্থানীয় সাংবাদিকরা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

1

দেশে হামে ভয়াবহ পরিস্থিতি: তিন মাসে ৬৭৭ শিশুর মৃত্যু, বিশেষজ

2

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

3

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

4

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

5

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভোলা শহরে ছাত্রশিবিরের সাইকেল র

6

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

7

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

9

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

10

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

11

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍

12

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

13

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩

14

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

15

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

16

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

17

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

18

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

19

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

20