আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত



নবম জাতীয় পে-স্কেলে ২০টি গ্রেড রাখার বিষয়টি নিয়ে আলোচনা হলেও নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা থাকায় জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে চলতি আগস্টে পে-স্কেলের গেজেট প্রকাশ হবে কি-না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

বেতন কমিশনের সুপারিশ যাচাই-বাছাইয়ে গঠিত সচিব কমিটি আরও দুই থেকে তিনটি সভা করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব বৈঠকের পর সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে দেওয়া হবে। পরে মন্ত্রিসভার অনুমোদন মিললে নতুন পে-স্কেলের গেজেট জারি করা হতে পারে।

গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে পর্যালোচনা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে-স্কেলের বিভিন্ন সীমাবদ্ধতা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে কোনো শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারী যেন বৈষম্যের শিকার না হন কিংবা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে।

দুই ধাপের পর তিন ধাপের ভাবনাও

সূত্রের দাবি, প্রথম দিকে দুই ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বর্তমানে তিন ধাপে কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নতুন মূল বেতন চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকর করা হতে পারে।

আলোচনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের একটি নীতিগত প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রযুক্তিগত জটিলতাও বড় বাধা

সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে প্রযুক্তিগত বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ইএফটি (EFT) এবং আইবাস++ (iBAS++) ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়।

নতুন মূল বেতন পর্যায়ক্রমে কার্যকর করতে হলে বিদ্যমান সফটওয়্যার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। এ কারণে একাধিক বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি।

সর্বনিম্ন ৪৮ হাজার ৪০০, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

বৈঠকে নবম পে স্কেলে কমিশনের প্রস্তাব করা ২০টি গ্রেড রাখার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৪৮ হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে।

তবে সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এ অঙ্কে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, চলতি বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হলেও নতুন পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের অনিশ্চয়তা কাটছে না।

একটি সূত্রের মতে, চলতি আগস্টেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অপর একটি সূত্র বলছে, সব প্রক্রিয়া শেষ করে অক্টোবরের আগে গেজেট জারি করা কঠিন হতে পারে।

এখন সচিব কমিটির পরবর্তী বৈঠকের দিকেই তাকিয়ে আছেন সরকারি চাকরিজীবীরা। তাদের প্রত্যাশা, দ্রুত পর্যালোচনা শেষ করে সরকার নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত কাঠামো অনুমোদন ও গেজেট প্রকাশ করবে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

1

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

2

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

3

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

4

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

5

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

6

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

7

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

8

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

9

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

10

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

11

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

12

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

13

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

14

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

15

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

16

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

17

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

18

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

19

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

20