আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন ভবিষ্যদ্বাণী



চ্যানেল ভোলা: ঘানার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ (কালো জাদু) দেওয়ার দাবি করে আলোচনায় আসেন কোয়াকু বনসাম।

এবার নতুন এক ভবিষদ্বাণী করলেন তিনি। তার এবারের ভবিষদ্বাণীটি মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়। ‘এবারের বিশ্বকাপটা ক্রিস্তিয়ানো রোনালদো এবং পর্তুগালেরই হতে যাচ্ছে।’ ঠিক এই ভবিষদ্বাণীটিই করেছেন ঘানার ওঝা (উইচ ডক্টর) নানা কোয়াকু বনসাম।

পর্তুগালকে ইতিমধ্যেই এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে এই আধ্যাত্মিক চিকিৎসক ভবিষদ্বাণী করেছেন যে, শিরোপার লড়াইয়ে একদম কাছাকাছি গিয়েও কেইনের ইংল্যান্ডকে খালি হাতেই ফিরতে হবে।

এই মন্তব্যগুলো ইংল্যান্ড অধিনায়কের ওপর করা তাঁর আগের দাবির চেয়ে একদম উল্টো সুরেরই ইঙ্গিত দিচ্ছে। বনসাম এখন বলছেন যে, বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের ওপর থেকে তিনি সেই কথিত অভিশাপ তুলে নিয়েছেন এবং তাঁদের মধ্যে এখন আর কোনো শত্রুতা বা তিক্ততা নেই।

তিনি বলেন, হ্যারি কেইন আমার শত্রু নয়। আমার একটা নতুন সন্তান হয়েছে, খুব শিগগিরই আমি হ্যারি কেইনের নামানুসারে ওর নাম রাখব।

ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা সেই কথিত জাদুটোনার বিষয়টি নিয়েও কথা বলেছেন এই ঘানার ওঝা। বনসামের মতে, সেই ঝামেলার এখন অবসান ঘটেছে এবং কেইনের কোনো ক্ষতি হোক তা তিনি আর চান না।

এবারের বিশ্বকাপে তুরস্কের হতাশাজনক পারফরম্যান্সের পেছনেও এক অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন বনসাম। তাঁর দাবি, তুরস্ক দল নাকি ভুলবশত তাঁর জাদুর শিকার হয়ে গেছে! নিজেকে ওঝা দাবি করা বনসামের ভাষ্যমতে, একটি আচার পালনের সময় হওয়া ভুলের কারণে সেই জাদুটি ঘানার আসল প্রতিপক্ষের দিকে না গিয়ে দুর্ঘটনাবশত তুরস্কের দিকে চলে যায়।

বনসাম বলেন, ‘সত্যি বলতে, ওটা অনেক বড় একটা ভুল ছিল। বিশ্বকাপে ঘানার প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আমি বিশেষ একটা তাবিজ-কবজ তৈরি করেছিলাম। কিন্তু আচারটি চলার সময় মানচিত্র ধরে রাখা আমার সহকারী (শিষ্য) হঠাৎ পা পিছলে পড়ে যায়, আর জাদুর সেই শক্তিটা সোজা তুরস্কের দিকে চলে যায়।’

এবারের বিশ্বকাপে তুরস্ক এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। তবে মাঠের খেলার চেয়ে নিজের করা এই অনিচ্ছাকৃত ভুলকেই রসিকতা করে এর পেছনে দায়ী করছেন বনসাম।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

1

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

2

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

3

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

4

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

5

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

6

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয

7

বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হ

8

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

9

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

10

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

11

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: এমপি মুশফিকুর রহমান

12

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

13

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

14

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

15

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

16

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

17

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

18

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

19

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

20