মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে সুপারভাইজার পদে আটজনকে নির্বাচিত করা হয়েছে। এ পদে একজনকে রিজার্ভ রাখা হয়েছে।
এ ছাড়া পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ১৬ জন নির্বাচিত হয়েছেন এবং রিজার্ভ রাখা হয়েছে দুজনকে। নয়টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হয়েছেন ১১০ জন। এ পদে রিজার্ভ রাখা হয়েছে ১২ জনকে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
মন্তব্য করুন