আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে একজনের মৃত্যু

 

Brother IT Digital

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতির একপর্যায়ে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার সাতগাঁও গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।



স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে দুধ মিয়ার সঙ্গে হাঁস কেনাবেচার টাকা-পয়সা নিয়ে মোহাম্মদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মোহাম্মদ আলী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

1

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

2

কাটল প্রি-পেইড মিটার রিচার্জের জটিলতা, ওজোপাডিকোর দুঃখ প্রকা

3

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর

4

আজ মা পরীর জন্মদিন

5

গাজীপুরে দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মায়ের আত্ম

6

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

7

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

8

জমি নিয়ে বিরোধ ভোলায় শ্যালক-ভগ্নিপতির বিরুদ্ধে ‘মিথ্যা’ ধর্

9

“নবীর আদর্শেই মানবতার মুক্তি: ফখরুদ্দিন রাজী”

10

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ

11

টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগ কেন থাকে?

12

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

13

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

14

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

15

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

16

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

17

ভোলায় পুলিশ মেধা বৃত্তির সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিত

18

এশার নামাজ পড়ে বাড়ি যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নে

19

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

20