আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

 

Brother IT Digital

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, নির্যাতন ও আন্দোলনের ফলেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলীয় ঐক্যকে তৃণমূল পর্যায়ে সুসংহত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং কৃষির উন্নয়নের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করে তোলা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করেছেন, যাতে তারা সহজে কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারেন। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের বিষয়ও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশকে স্বাবলম্বী হতে হবে। অন্যের ঋণের ওপর নির্ভর করে কোনো দেশ টিকে থাকতে পারে না। বিগত সরকার অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, মাদকের বিস্তারে যুবসমাজ ও শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের নৈতিক ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই দেশকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়েছিলেন। এখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা সবার দায়িত্ব।

নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কিছু গুপ্ত রাজনীতি করা দল নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাতে নিতে পারে না। কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসরত হোসেন কচি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

1

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

2

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

3

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

4

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: র

5

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

6

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

7

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

8

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

9

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

10

মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্

11

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

12

এমপিও শিক্ষকদের বেতনও বাড়ছে নতুন পে-স্কেলে

13

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

14

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

15

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

16

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

17

১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ, ফল জানবেন যেভাবে

18

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

19

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

20