আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করতে হবে: খাদ্যমন্ত্রী রিতা



খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, এই জন্মাষ্টমীর দিনে সবার কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করা। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না। আমরা সবাই একে অপরের পাশে থাকবো, এতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই আমরা একসাথে থাকবো এই প্রতিজ্ঞা আজকে আমাদের করতে হবে। আমরা অশুভ শক্তিকে দূরে সরিয়ে সৌন্দর্যের সৌহার্দের সম্প্রীতির বাংলাদেশ তৈরি করবো এটাই আমাদের জন্মাষ্টমী উপলক্ষে মূল প্রতিজ্ঞা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা মানুষকে একই ভাবে দেখে। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন বিবেচনা করা হয় না। একটাই পরিচয় আমাদের আমরা বাংলাদেশী। এটা আমাদের বড় পরিচয় এবং এই পরিচয়টা নিয়েই আমরা থাকবো সবাই। এই যে আমাদের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ বৈচিত্র্যময় বাংলাদেশের মানচিত্র, এটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে। এতে আমাদের শক্তি অর্জন হচ্ছে, এটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি।

তিনি তার নিজ জেলা মানিকগঞ্জের উদ্দেশ্যে বলেন, আমরা একে অপরের বন্ধু হয়ে, একে অপরের ভাই হয়ে, একে অপরের বিপদে সব সময় থাকবো‌ এবং মানিকগঞ্জ জেলা বারবার প্রমাণ করে দেবে একমাত্র মানিকগঞ্জ জেলা যেখানে কোন বিভেদ নেই। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানিকগঞ্জ জেলা। এখানে একটাই পরিচয় আমরা মানিকগঞ্জবাসী। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সমর্থক এটা আমাদের বড় পরিচয়।

এসময় মানিকগঞ্জ জেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

1

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

2

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

3

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

4

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

5

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

6

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

7

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

8

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

9

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মা

10

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

11

সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

12

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

13

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

14

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

15

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

16

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

17

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

18

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

19

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

20