আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় নিষেধাজ্ঞার ১২তম দিনে ২০০ কেজি মা ইলিশ জব্দ

 

Brother IT Digital

 জুলফিকার তালুকদার, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ স্থানীয় ৯টি মাদ্রাসা, এতিমখানা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে একটি অটোবোরাকে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে পুলিশ।

দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা ২০০ কেজি মা ইলিশ উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে স্থানীয় ৯টি মাদ্রাসা, এতিমখানা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে একটি অটোবোরাক থেকে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে অটোরিকশা চালকদের প্রকাশ্যে মাদক সেবন

1

দিল্লির রাজপথে ঢাকার প্রতিধ্বনি: মোদির ভবিষ্যৎ কোন পথে?

2

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

3

বুধবার বন্ধ থাকবে সব ব্যাংকে লেনদেন

4

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

5

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

6

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

7

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্

8

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা

9

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

11

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

12

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

13

তজুমদ্দিনে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার

14

দক্ষিণ আইচায় বশার হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলার পুলিশ সুপা

15

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

16

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

17

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বো

18

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

19

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

20