আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম



চ্যানেল ভোলা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন ধর্মভিত্তিক একটি শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দলটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।


শুক্রবার ( ৩ জুলাই ) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি রাজনৈতিক দল এখন ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে নারীদের প্রভাবিত করে ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করতে চায়। তাই বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে৷

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সনদে কারা সম্মতি দিয়েছে আর কারা দেয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে যে দল সরকার গঠন করবে, তাদের নির্বাচনি ইশতাহারের আলোকে বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

১১ দলীয় জোটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের পক্ষে জনগণের কোনো সমর্থন নেই। বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে মানুষের উপস্থিতিও খুবই কম বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে একজন করে প্রার্থী নির্ধারণ করতে হবে। একাধিক প্রার্থী হলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

1

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

2

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

3

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

4

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

5

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

6

জিজেইউএসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, মানুষের ভাগ্য পরিবর্তনে ক

7

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

8

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

9

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

10

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

11

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

12

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

13

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

14

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

15

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

16

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

17

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

18

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

19

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

20