আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাতায়াত

 

Brother IT Digital

মো: মেহেদী হাসান, মনপুরা: উত্তাল মেঘনায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, রোগী-শিক্ষার্থীসহ দেড় লাখ মানুষ চরম দুর্ভোগে

ভোলা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দেড় লক্ষাধিক মানুষের নিরাপদ নৌ-যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে। মনপুরা-তজুমদ্দিন নৌরুটের একমাত্র যাত্রীবাহী সি-ট্রাকটি টানা সাত মাস ধরে বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রলারে মেঘনা নদী পারাপার করছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, যাত্রী পরিবহনের অনুমোদন না থাকলেও পণ্যবাহী ট্রলারেই গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। একই ট্রলারে মাছ, ধান, গরু-ছাগলসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছে। নেই বসার উপযুক্ত ব্যবস্থা, ছাউনি, লাইফ জ্যাকেট কিংবা অন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে প্রতিদিনই উত্তাল মেঘনায় চলাচল করছে এসব ট্রলার।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগী, গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। উন্নত চিকিৎসার জন্য ভোলা কিংবা বরিশালে যেতে হলেও তাদের একমাত্র ভরসা এখন ঝুঁকিপূর্ণ ট্রলার। ফলে প্রতিটি যাত্রাই পরিণত হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্কের নামে।

নিরাপদ নৌ-যোগাযোগের সংকট স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জেলেদের ধরা মাছ ও কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় নষ্ট হচ্ছে পণ্য, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন জেলে, কৃষক ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, সি-ট্রাক বন্ধ থাকার সুযোগে ট্রলারচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী মেঘনা নদীর ডেঞ্জার জোনে সি-সার্ভে ছাড়া যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান বলেন, “টানা সাত মাস ধরে দ্বীপবাসী চরম দুর্ভোগে রয়েছেন। বিষয়টি একাধিকবার প্রশাসনের বিভিন্ন সভায় উপস্থাপন করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত নতুন একটি সি-ট্রাক চালুর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহাম্মদ তানভীর হোসেন বলেন, “যান্ত্রিক ত্রুটি ও ইজারা-সংক্রান্ত জটিলতার কারণে সি-ট্রাকটির চলাচল বন্ধ ছিল। জটিলতা নিরসনের পর দ্রুত সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তবে স্থানীয়দের প্রশ্ন, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই নিরাপদ যাত্রীবাহী সেবা চালু হবে, নাকি দুর্ঘটনার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে? দ্বীপাঞ্চলের মানুষের দাবি, দ্রুত সি-ট্রাক চালু করে নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌ-যোগাযোগ নিশ্চিত করা হোক।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

1

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

2

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

3

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

4

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

5

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

6

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

7

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

8

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

9

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

10

সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন

11

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

12

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

13

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

14

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

15

প্রতিটি শিশুর নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট

16

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

17

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

18

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

19

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

20